logo

FX.co ★ মার্কিন সিনেট ২০৩০ সাল পর্যন্ত সিবিডিসি নিষিদ্ধ করেছে

মার্কিন সিনেট ২০৩০ সাল পর্যন্ত সিবিডিসি নিষিদ্ধ করেছে

মার্কিন সিনেট এমন একটি পদক্ষেপ নিয়েছে যা ক্রিপ্টো খাত দীর্ঘদিন ধরে চেয়ে আসছিল: গুরুত্বপূর্ণ একটি আবাসন বিলের অংশ হিসেবে, তারা এমন একটি সংশোধনী পাস করেছে যার ফলে ২০৩০ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) চালুকরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

মার্কিন সিনেট ২০৩০ সাল পর্যন্ত সিবিডিসি নিষিদ্ধ করেছে

বিলটি এখন চূড়ান্ত ভোটের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। এই সংশোধনীটি হঠাৎ করে করা হয়নি — এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের প্রথম দিন থেকেই ধারাবাহিকভাবে প্রচারকৃত অবস্থানকে আইনে পরিণত করা হল: সিবিডিসি এখন আলোচনার বাইরে চলে গেছে। মে মাসের শুরুতেই, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে স্পষ্টভাবে বলেছিলেন যে, "প্রশাসনের অবস্থান খুব স্পষ্ট — কোনো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি থাকবে না," এবং সিবিডিসিকে নাগরিকদের আর্থিক লেনদেন "পর্যবেক্ষণ করার প্রথম পদক্ষেপ" বলে অভিহিত করেছিলেন। এখন এটি শুধুমাত্র কোনো নির্বাহী অবস্থান নয়, বরং সম্ভাব্য একটি আইনে পরিণত হচ্ছে।

এই পাঁচ বছরের স্থগিতাদেশটি কার্যকরভাবে রাষ্ট্র-সমর্থিত ডিজিটাল ডলারের পরিবর্তে বেসরকারি স্টেবলকয়েনের পক্ষে ইতিবাচক। যেখানে ফেড ২০৩০ সাল পর্যন্ত সিবিডিসি চালু করতে আইনতভাবে নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে, সেখানে বেসরকারি স্টেবলকয়েন বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে।

স্টেট স্ট্রিটের পূর্বাভাস অনুযায়ী, স্টেবলকয়েন বাজার আজকের ৩২০ বিলিয়ন ডলার থেকে ২০৩০ সালের মধ্যে ১.৯–৪ ট্রিলিয়ন ডলারে প্রসারিত হতে পারে। সিবিডিসির নিষেধাজ্ঞা কার্যকরভাবে এই প্রবৃদ্ধির জন্য পথ তৈরি করে দিচ্ছে: সরকারি ডিজিটাল ডলারের প্রতিযোগিতা না থাকায়, বেসরকারি স্টেবলকয়েনগুলো ডিজিটাল পেমেন্টের জন্য একমাত্র মাধ্যম হয়ে উঠেছে।

ট্রেডিংয়ের পরামর্শ

মার্কিন সিনেট ২০৩০ সাল পর্যন্ত সিবিডিসি নিষিদ্ধ করেছে

বিটকয়েন

ক্রেতারা বর্তমানে বিটকয়েনের মূল্যকে $64,300-এর লেভেলে ফেরানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার ফলে এটির মূল্য সরাসরি $66,000 পর্যন্ত পৌঁছে যেতে পারে দেবে এবং $67,700-এ পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হবে; এই লেভেল ব্রেক করে মূল্য ঊর্ধ্বমুখী হলে মার্কেটে পুনরায় বুলিশ প্রবণতা শুরু হয়েছে বলে সংকেত পাওয়া যাবে। দরপতনের ক্ষেত্রে বিটকয়েনের মূল্য $62,800-এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে রয়েছে। বিটকয়েনের মূল্য ঐ এরিয়ার নিচে নেমে গেলে এটির মূল্য দ্রুত $61,200-এর দিকে নেমে যেতে পারে এবং পরবর্তীতে $59,600 পর্যন্ত দরপতন হতে পারে।

মার্কিন সিনেট ২০৩০ সাল পর্যন্ত সিবিডিসি নিষিদ্ধ করেছে

ইথেরিয়াম

ইথেরিয়ামের মূল্য $1,752-এর উপরে স্থিতিশীল হলে সরাসরি $1,838 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। পরবর্তীতে ইথেরিয়ামের মূল্য $1,901-এর দিকে যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি বুলিশ প্রবণতা শক্তিশালী হওয়ার এবং ক্রেতাদের আগ্রহ ফিরে আসার সংকেত হিসেবে বিবেচিত হবে। দরপতনের ক্ষেত্রে মূল্য $1,686-এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হবে বলে প্রত্যাশা করা যায়। ঐ এরিয়ার নিচে নেমে গেলে ETH-এর মূল্য দ্রুত $1,615-এর দিকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে $1,557 পর্যন্ত দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।

চার্টে কী কী রয়েছে

  • লাল লাইনগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে বা তীব্র প্রতিক্রিয়া শুরু হতে পারে।
  • সবুজ লাইনটি 50‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • নীল লাইনটি 100‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • লাইম লাইনটি 200‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • মূল্য এই মুভিং এভারেজগুলোর যেকোনোটি টেস্ট বা ক্রস করলে প্রায়শই মুভমেন্ট থেমে যায় বা মার্কেটে নতুন মুভমেন্ট শুরু হয়।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account