logo

FX.co ★ সব দোষ এআই খাত এবং ফেডের

সব দোষ এআই খাত এবং ফেডের

তীব্র দরপতনের পর বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের কারেকশন অব্যাহত রয়েছে; তবে, চাহিদা বেশ কম থাকায় নিকট ভবিষ্যতে ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যাশা যেন কেবলই স্বপ্ন। গত এক সপ্তাহে উভয় ক্রিপ্টোকারেন্সির মূল্যই ধীরে ধীরে হ্রাস পেয়েছে, যা ইঙ্গিত দেয় যেকোনো দীর্ঘস্থায়ী কারেকশন ছাড়াই পুনরায় নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে। তাই, এই মুহূর্তে বিটকয়েন এবং ইথেরিয়ামের ক্ষেত্রে কেবল ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টেরই প্রত্যাশা করা যেতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে ক্রিপ্টো মার্কেটে $40,000 থেকে $55,000 লেভেলের মধ্যে বিটকয়েনের মূল্যের "বটম" লেভেল গঠিত হতে পারে, কিন্তু আমাদের মতে, এই এরিয়াও বিটকয়েনের মূল্যের চূড়ান্ত গন্তব্য নাও হতে পারে। অনেক ট্রেডার আস্থাশীল যে বিটকয়েনের মূল্য অনির্দিষ্টকাল ধরে বাড়তেই থাকবে, অথবা তারা কেবল স্ট্র্যাটেজি থেকে সিগন্যাল গ্রহণ করে। তবে, কিয়োসাকি, উড এবং সেইলরের আশ্বাস সত্ত্বেও আমরা মনে করি যে বিটকয়েনের মূল্য ২০২২ সালের লেভেলে নেমে যেতে পারে। এটা মনে রাখা জরুরি যে বিটকয়েন কোনো ভৌত স্বর্ণ নয়, বা ব্যবসা বা রিয়েল এস্টেট দ্বারা সমর্থিত কোনো বাস্তব সম্পদও নয়। টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী ইথেরিয়াম এবং বিটকয়েনের মূল্যের বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতার সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এদিকে, গ্রেস্কেলের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ফেডারেল রিজার্ভ যদি তাদের মুদ্রানীতি কঠোর করার পরিকল্পনা থেকে সরে আসে, তাহলে বিটকয়েন মার্কিন স্টক মার্কেটের সমকক্ষ হয়ে উঠতে পারে। কোম্পানিটি উল্লেখ করেছে যে, ইরানে সংঘাত শুরুর পর থেকে মার্কিন স্টক মার্কেট ৯% বৃদ্ধি পেয়েছে, যেখানে বিটকয়েনের মূল্য ১% হ্রাস পেয়েছে। কোম্পানিটির বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে জড়িত কোম্পানিগুলোর স্টকের মূল্য বৃদ্ধির কারণে স্টক মার্কেট সহায়তা পেয়েছে; অন্যদিকে, ফেডারেল রিজার্ভ কর্তৃক মূল সুদের হার বৃদ্ধির আশঙ্কার কারণে বিটকয়েন ও স্বর্ণ চাপের মুখে পড়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, তারা মনে করে না যে ফেডারেল রিজার্ভ ২০২৬ সালে তাদের আর্থিক নীতিমালা কঠোর করবে। বিটকয়েন এবং স্বর্ণ এমন এক ধরনের অ্যাসেট যা থেকে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না; ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে বন্ড এবং ব্যাংক আমানত অধিক আকর্ষণীয় হয়ে ওঠে।

বলা যায় যে, ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কঠোর করার বিষয়টি এখনও নিশ্চিত নয়; তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার বাড়ানোর পরিকল্পনা থেকেও সরে আসে, তবুও তা হয়তো নতুন করে "ডিজিটাল স্বর্ণ" বা বিটকয়েনের মূল্যের উত্থান ঘটাতে পারবে না। কয়েক মাস আগে, ফেডারেল রিজার্ভ বছরের শেষ নাগাদ আর্থিক নীতিমালা নমনীয় করার একটি সম্ভাবনার কথা বিবেচনা করেছিল এবং "ডোভিশ বা নমনীয়" অবস্থান বজায় রেখেছিল। সেই সময়েও বিটকয়েনের দরপতন অব্যাহত ছিল। এআই খাতে মূলধন প্রবাহের প্রেক্ষাপটে, বিটকয়েনকে বর্তমানে বিশাল ভবিষ্যৎ সম্ভাবনাময় কোনো স্থিতিশীল অ্যাসেট হিসেবে দেখার পরিবর্তে বিনিয়োগকারীদের জন্য কেবল একটি "খেলা" বা অস্থিতিশীল বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের সাথে সাথেই বিনিয়োগকারীরা দ্রুতই এই খাতে বিনিয়োগের দিকে ঝুঁকে পড়েছে এবং বিটকয়েনের বদলে এই খাত থেকে ব্যাপক মুনাফার প্রত্যাশা করছে।

সব দোষ এআই খাত এবং ফেডের

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে এবং এর বিপরীতে একটি কারেকশন অব্যাহত রয়েছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল), এবং এখনও উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সর্বশেষ বিয়ারিশ FVG প্যাটার্নটি $68,000 থেকে $70,700 রেঞ্জে গঠিত হয়েছে, যা এই রেঞ্জটিকে আগামি কয়েক সপ্তাহে শর্ট পজিশনের পয়েন্ট অব ইন্টারেস্টে (POI) পরিণত করেছে। 4-ঘণ্টার টাইমফ্রেমে শীঘ্রই বিটকয়েনের মূল্যের একটি ঊর্ধ্বমুখী কারেকশন শুরু হতে পারে, তবে বিয়ারিশ প্যাটার্নে ট্রেড করাই বেশি কার্যক্র হিসেবে বিবেচিত হচ্ছে। আজ বিটকয়েনের মূল্যের $62,700 - $63,635 রেঞ্জে একটি নতুন সেল সিগন্যাল গঠিত হতে পারে।

সব দোষ এআই খাত এবং ফেডের

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমে গত বছরের আগস্টে শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা চলমান রয়েছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক অপরিবর্তিত রয়েছে। আমরা মনে করি না যে চলমান নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে, কারণ বিটকয়েন বা ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিকট ভবিষ্যতে, যদি বিটকয়েনের মূল্য দৈনিক টাইমফ্রেমের বিয়ারিশ FVG-তে প্রতিক্রিয়া প্রদর্শন করে, তাহলে পুনরায় $1,391 এবং $788-এর লক্ষ্যমাত্রা পর্যন্ত ইথেরিয়ামের দরপতন শুরু হতে পারে। ততক্ষণ পর্যন্ত 4-ঘণ্টার টাইমফ্রেমে বুলিশ প্যাটার্ন থেকে ছোট লং পজিশন বিবেচনা করা যেতে পারে, তবে বিয়ারিশ প্যাটার্নও উপেক্ষা করা উচিত হবে না। আজ দিনের বাকি সময়ে গতকাল গঠিত বিয়ারিশ FVG-তে ইথেরিয়ামের (বিটকয়েনের মতো) মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

চার্টের ব্যাখা:

  • CHOCH — চেঞ্জ অব ক্যারেকটার / ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
  • লিকুইডিটি — লিকুইডিটি, ট্রেডারদের স্টপ‑লস যা মার্কেট‑মেকাররা তাদের পজিশন ওপেন করতে ব্যবহার করে।
  • FVG — ফেয়ার ভ্যালু গ্যাপ। মূল্য প্রায়ই এমন এরিয়াগুলো দ্রুত অতিক্রম করে, যা মার্কেটে ক্রেতা বা বিক্রেতা যেকোনো একপক্ষের অনুপস্থিতি নির্দেশ করে; পরে এই জোনগুলোতে ফিরে এসে মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
  • IFVG — ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ। এমন জোনে ফেরার পর মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি না হয়ে ব্রেকআউট হয় এবং পরে উল্টো দিক থেকে টেস্ট করে।
  • OB — অর্ডার ব্লক। এমন একটি ক্যান্ডেল যা কাজে লাগিয়ে মার্কেট‑মেকাররা লিকুইডিটি ঘটাতে পজিশন ওপেন করেন এবং পরে বিপরীত দিকে নিজের পজিশন ওপেন করেন।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account